Contain performance

Thursday, December 8, 2022

স্বপ্নবাজের ভ্রমণ লিপিকাঃ সিলেটে জাফলং চায়ের শহর

 স্বপ্নবাজের প্রথম গ্রুপ ট্যুরটা সিল সিলেট চায়ের শহর ও জাফলং। 



পূর্ণ ভূমি সিলেট ভ্রমণের মাধ্যমে স্বপ্নবাজ বিডি ট্রাভেলস এর পথচলা শুরু। 

সিলেট কে অনেকই বলে থাকে প্রকৃতি কন্যা। সিলেট কে এমনিতেই প্রকৃতি কন্যা বলা হয় না। প্রকৃতির রুপ লাবণ্য আর সৌন্দর্য মিলেই দর্শনার্থীদের কাছে সিলেট প্রকৃতিকন্যায় ভূষিত। 

জাফলং পর্যটনস্থল হচ্ছে  বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। 

সিলেট শহর থেকে প্রায় ৬২ কি.মি উত্তর - পূর্ব দিকে ভারতের মেঘালয়  সীমান্ত ঘেঁষে খাসিয়া-জৈন্তা পাহাড়ের কোল ছুঁয়ে অবস্থান। এখানে পাহাড় আর নদীর মিলনস্থল হওয়ায় পর্যটকদের কাছে প্রিয় জাফলং।  পাহাড়ের বুক চিড়ে বয়ে যাওয়া ঝর্ণার শীতল প্রবাহিত স্রোতস্বীনি শীতল করে দর্শনার্থীদের দেহ ও মনকে। স্বচ্ছ  শীতল জলরাশীর তলদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের স্তুপ, এ যেন শিল্পের হাতের শৈল্পিক কারুকাজে সাজানো। এখানে অনেক মানুষ জীবিকা নির্বাহ করেন পাথর উত্তোলন এর কাজ করে। 

পাথরের জন্য প্রসিদ্ধ সিলেট জাফলং। 


চা বাগানের শহর ছোট বড় পাহাড় - টিলা,সমতলে মিলে আছে চা বাগান গুলো, দেখতে অপরুপ সৌন্দর্যময়। আপনি নিজ চোখে চা বাগান না দেখলে বুঝবেন না এর সৌন্দর্য কেমন।

দেখলে বুঝতে পারবেন এ যেন সবুজের সাথে সবুজের এক মেলবন্ধন। সিলেটের চা বাগান গুলো দুর থেকে মনে হয় নীল আকাশের নীচে সবুজের গালিচা বিছিয়ে রেখেছে প্রকৃতি। 

 জাফলং এর সৌন্দর্যের ভিতরে অন্য রকম এক আবেশ সৃষ্টি করে চা বাগানের সৌন্দর্য। 

এমনই এক অপরুপ রুপের শহর সিলেট।  সিলেট এর সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিনই দেশ-বিদেশের পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকে পর্যটন স্থান এলাকা জুড়ে। 

এক কথায় ভ্রমণে না গেলে লোকমুখে শুনে কল্পনার জগতে বুঝতে পারবেন প্রকৃতি কতটা উদার ও সুন্দর। 




এমনই একঝাঁক ভ্রমণ পিপাসুদের সাথে করে স্বপ্নবাজ বিডি ট্রাভেলস সিলেট ভ্রমণ শেষ করে। 

স্বপ্নবাজ এর প্রথম ট্যুরে সকল গেস্ট ছিল উদার মনের ও ফ্রেন্ডলি। 

সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ট্যুর টা ছিল স্বপ্নবাজ এর মনে থাকার মতন ট্যুর।

অনেক আনন্দ ও উচ্ছ্বাস নিয়ে ঘরে ফিরে স্বপ্নবাজ এর তরুণ ট্রাভেলাররা।

2 comments:

  1. খুবই হেল্প ফুল আলোচনা

    ReplyDelete
  2. খুব আনন্দময় একটা ট্যুর ছিল

    ReplyDelete

Featured Post

লালাখাল নৈসর্গিক সৌন্দর্যময় এক পর্যটন কেন্দ্র

  লালাখালঃ লালাখাল সিলেট শহর থেকে প্রায় ৩৫ কি.মি দূরে অবস্থিত।  একটি পর্যটন কেন্দ্র। জৈন্তাপুর পুর উপজেলায় একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ভারত...

Popular Contain